Sylhet Today 24 PRINT

সিলেটে ফ্ল্যাটে ঝুলছিল স্কুলছাত্রের মরদেহ, পাশে ছিল ‘পুলিশকে তদন্তে মানা করে’ চিরকুট

নিজস্ব প্রতিবেদক |  ০৯ জুন, ২০২৬

সিলেট নগরের সুবিদবাজার এলাকার একটি ফ্ল্যাট থেকে এক স্কুল ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এসময় ওই ঘর থেকে একটি চিরকুটও উদ্ধার করা হয়।

নিহত মাহাদি আনজুম (১৫) সিলেট ক্যান্টমেন্ট স্কুল এণ্ড কলেজের দশম শ্রেণীর শিক্ষার্থী ও সুবিদ বাজার মিয়া ফাজিলচিশতের বাসিন্দা মৃত মিসবাহ উদ্দিন ও ডা. রুলী বিনতে রহিম দম্পত্তির সন্তান।

ফাজিল চিশতের ১৩/৩ নং বাসার চতুর্থ তলার ফ্ল্যাটে মায়ের সঙ্গে থাকতো মাহদী।

মঙ্গলবার দুপুর ১টার দিকে ফায়ারসার্ভিস ও বিমানবন্দর থানা পুলিশ ওই ফ্ল্যাটের একটি কক্ষ থেকে মাহদীর ঝুলন্তটি মরদেহ উদ্ধার করে। এসময় ওই কক্ষ থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। চিরকুটটটি মাহদীর লেখা বলে ধারণা করা হচ্ছে।

এসব তথ্যের সত্যতা নিশ্চিত করে বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুর রহমান সিলেটটুডেকে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই শিক্ষার্থীঢ আত্মহত্যা করতে পারে। তবে এ ব্যাপারে বিস্তারিত তদন্ত করা হচ্ছে।

তিনি বলেন, উদ্ধার করা চিরকুটে ইংরেজিতে লেখা ছিলো- মরদেহের যেনো কোন ময়না তদন্ত না করা হয় এবং পুলিশ যেনো এ ঘটনার কোন তদন্ত না করে।

ওসি জানিয়েছেন, পুলিশ সুরতহাল প্রতিবেদন তৈরীর পর লাশ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। সেখানে তার ময়না তদন্ত সম্পন্ন করা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.