Sylhet Today 24 PRINT

সিলেটে জুয়া খেলার অভিযোগে গ্রেপ্তার ৪

নিজস্ব প্রতিবেদক |  ০৯ জুন, ২০২৬

সিলেট নগরের বাদামবাগীচার একটি গ্যারেজ থেকে ৪ জনকে আটক করেছে পুলিশ। তারা সেখানে জুয়া খেলছিলেন।

মঙ্গলবার (৯ জুন) রাতে বিষয়টি জানিয়েছে সিলেট মহানগর পুলিশের মিডিয়া সেল। তারা জানায়, সোমবার (৮ জুন) রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জুয়াখেলারত অবস্থায় তাদের আটক করা হয়।

গ্রেপ্তাররা হলেন, দিনাজপুরের বীরগঞ্জ থানার দক্ষিণ নোয়াপাড়া এলাকার মৃত বাবুল দেবনাথের ছেলে, তাপস দেবনাথ (২৯), রংপুরের মিঠাপুকুর থানার হাটুরপাড়া গ্রামের শামসুল আলমের ছেলে মো. আলম মিয়া (৩১), পঞ্চগড় জেলার দেবিগঞ্জ পূর্ব ডেবিডুবা এলাকার আবুল কাশেমের ছেলে জামিলুর রহমান (৩০) ও কিশোরগঞ্জের করিমগঞ্জ থানার ভাঙ্গাখালি এলাকার মৃত আঃ রহিমের ছেলে মো. আবু বকর (৫৫)।

তারা সবাই সিলেটের এয়ারপোর্ট থানার বাদামবাগীছা এলাকার মামুন মিয়ার কলোনির বাসিন্দা। দীর্ঘদিন ধরে মামুন মিয়ার গ্যারেজেটি জুয়ার আস্তানা হিসাবে ব্যবহার হচ্ছে বলেও স্থানীয়দের অভিযোগ।সংবাদ সাবস্ক্রিপশন

তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে সবাইকে সবাইকে আদালতে সোপর্দের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশার (গণমাধ্যম) মো. মনজুরুল আলম।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.