সিলেটটুডে ডেস্ক | ১৭ ফেব্রুয়ারী, ২০১৬
বাংলাদেশ সরকারের ডাক ও টেলি যোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম এম পি বলেছেন, মহান মুক্তিযোদ্ধে লাখ শহীদের ত্যাগের মধ্যে দিয়ে আমরা পেয়েছি একটি স্বাধীন এবং জাতির জনকের স্বপ্নময় বাংলাদেশ। জাতির জনকের স্বপ্ন পূরণে তার কণ্যা জননেত্রী শেখ হাসিনা অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। জঙ্গী বাদ দমনের বর্তমান সরকার সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যাচ্ছে। যারা মহান মুক্তিযোদ্ধের বিরোধীতা করেছিল তাদের বিচার বাংলার মাঠিতে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে হচ্ছে।
তিনি বুধবার সিলেটের ওসমানীনগর বাসী উদ্যোগে বুরুঙ্গা ইকবাল আহমেদ স্কুল এন্ড কলেজ মাঠে ব্রিটিশ পার্লামেন্টের চার এমপিসহ সংবর্ধিত অথিতি হলেন লেবার ফ্রেন্ডস অফ বাংলাদেশের চেয়ারম্যান হাওয়ার্ড ডবার, স্যার স্টিফেন স্টিমস এমপি, কেয়ার স্টমার এমপি, জন রিড এমপি, সৈয়দ আবুল বাশার, কাউন্সিলর নাসিম আলি, কাউন্সিলর আবদুল হাই, কাউন্সিলর মতিনুজ্জামান, রবার্ট ইভান্স, ক্রিস ওয়েভার্সসহ লেবার পার্টির প্রভাবশালী নেতৃবৃন্দ।
যুক্তরাজ্য আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জাতিসংঘের সদ্য সাবেক স্থায়ী প্রতিনিধি ড. আব্দুল মোমেন, শাহানা পারভীন এমপি, রাহিমা আক্তর এমপি, ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক জাকির হোসেন, ড. আহমদ আল কবির, সিলেটের ডিআইজি মিজানুর রহমান পিপি, মৌলভীবাজার পৌর মেয়র ফজলুর রহমান, সেলিনা মোমেন, সাংবাদিক তাজুল মাহমুদ, সিলেট জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ, সাধারণ সম্পাদক খোন্দকার মহসিন কামরান, স্বাস্থ্য সম্পাদক আব্দুল মতিন, সাবেক চেয়ারম্যান মতছিন আলী, জেলা ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার আলম সামাদ, সাধারণ সম্পাদক রায়হান চৌধূরী,মহানগর সভাপতি রুম্মান আহমদ, সাধারণ সম্পাদক আব্দুল আলীম তুষার, ওসমানীনগর উপজেলা যুবলীগের সভাপতি আনা মিয়া, সাধারণ সম্পাদক আলতাফুর রহমান সোহেল, লোকমান আহমদ, শাহিন আহমদ, সাজলু লস্করসহ আ’লীগ, যুবলীগ. ছাত্রলীগ, স্বেচ্চাসেবক লীগ, তরুণলীগ, প্রজন্মলীগসহ আওয়ামীলীগ পরিবারের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ব্রিটিশ এমপি গণ বক্তব্যে সিলেটি বাসীর কথা বলার চেষ্ঠা করেন এসময় এক এমপি বলেন, ‘হ্যাল সিলেট, হ্যাল ওসমানীনগর, আমি বাংলাদেশ ভালবাসী, সিলেট ভাল বাসী সে জন্য কোন কোন সময় সিলেটি কথা কইতাম চাই। যুক্তরাজ্য বাংলাদেশের ও সিলেটের বন্ধু।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে যুক্তরাজ্য আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, বৃটেনের পার্লামেন্টে লেবার পার্টি থেকে আমাদের জাতির জনক বঙ্গবন্ধুর নাতনী টিউলীপ সিদ্দিকীসহ আমাদের সিলেটের রুশনারা আলী ও রুপা হক এম.পি রয়েছেন। তিনি ব্রিটিশ এমপিদের প্রতি অনুরোধ জানান যে সিলেটবাসীর কথা চিন্তা করে বৃটিশ এমভেসী সিলেটে স্থাপন এবং সিলেট থেকে যুক্তরাজ্য আর যুক্তরাজ্য থেকে সিলেট সরাসরি বিমান চালু করার জন্য বৃটিশ পার্লামেন্টে বলার।
সংর্বধনা শেষে সন্ধ্যা সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন মমতাজ বেগম এমপি, ফকির সাহাব উদ্দিন, সুমি, আশিক, সজলসহ সিলেটের স্বনামধন্য শিল্পীরা।