Sylhet Today 24 PRINT

সিলেটে তিরোধান তিথি স্মরণ সভা ও ‘প্রভু মদনগোপাল পদক’ প্রদান অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক  |  ১৫ জুন, ২০২৬

ছবি: সিলেটটুডে

শ্রী শ্রী হরিভক্তি প্রচারিণী সভা, সিলেট শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য তিরোধান তিথি স্মরণসভা ও ‘প্রভু মদনগোপাল পদক’ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ ১৫ জুন সকাল ৯:৩০ থেকে দুপুর ২ টা অব্দি সিলেট নির্ম্বাক আশ্রমে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

এ অনুষ্ঠানে ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট শ্রী মুকুন্দ চন্দ্র দেবনাথ, সভাপতি, আন্তর্জাতিক শ্রী শ্রী হরিভক্তি প্রচারিণী সভা, বাংলাদেশ। সভাপতিত্ব করেন শ্রী শিশির রায়, সভাপতি, শ্রী শ্রী হরিভক্তি প্রচারিণী সভা, সিলেট শাখা।

সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন প্রকাশলী শ্রী দেবদাস রায়, সাধারণ সম্পাদক, শ্রী শ্রী হরিভক্তি প্রচারিণী সভা, সিলেট শাখা। বিশেষ আলোচক ছিলেন শ্রী প্রদীপ কুমার দেব, সাধারণ সম্পাদক, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, সিলেট মহানগর শাখা।

এ সভা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সুপ্রতি শ্রী জিষ্ণু কুমার দাস, সহ-সাধারণ সম্পাদক, শ্রী শ্রী হরিভক্তি প্রচারিণী সভা, সিলেট শাখা।

বক্তারা তাঁদের বক্তব্যে প্রভু মদনগোপালের আদর্শ, ধর্মীয় মূল্যবোধ, মানবসেবা ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের গুরুত্ব তুলে ধরেন। তাঁরা বর্তমান সমাজে নৈতিকতা, সম্প্রীতি ও আধ্যাত্মিক চর্চার প্রসারে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ‘প্রভু মদনগোপাল পদক’ প্রদান। সামাজিক এবং ধর্মীয় মূল্যবোধ রক্ষায় অবদানের জন্য এবং নিতাই চাদের মহিমা প্রচারে বিশেষ অবদানের জন্য দুইজন গুণীজনকে এই সম্মাননা প্রদান করা হয়। তারা হলেন শ্রী বাদল কুমার দে (মরণোত্তর) এবং শ্রী দেবদাস রায়।

একইসঙ্গে উপস্থিত অতিথি ও ভক্তবৃন্দের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হয়।

সমবেত সমস্বরে ধর্মীয় শাস্ত্র পাঠ, অধ্যাত্বিক সংগীত পরিবেশন সহ নানাবিধ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ আয়োজন ধর্মপ্রাণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি করে। অনুষ্ঠানের শেষে দেশ, জাতি ও বিশ্ব মানব সম্প্রদায়ের কল্যাণ কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.