Sylhet Today 24 PRINT

মৌলভীবাজারে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বন্ধ থাকবে সব চা বাগান

কমলগঞ্জ প্রতিনিধি |  ১৭ জুন, ২০২৬

মৌলভীবাজারে বুধবার প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আগমন উপলক্ষে বন্ধ থাকবে জেলার ৯২ টি চা বাগান। একইসাথে অনেক চা বাগান শ্রমিকের সপ্তাহিক তলব আগাম প্রদান করেছে।

জানা যায়, বুধবার মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও মৌলভীবাজার সদরে ফ্যামিলি কার্ড বিতরণ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে চা শ্রমিকেরা যাতে প্রধানমন্ত্রী অনুষ্ঠানে উপস্থিত হতে পারেন এজন্য বাগানগুলো বুধবার বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে শ্রমিকেরা বুধবার বন্ধ পেলেও এর পরিবর্তে আগামী রোববার কাজ করতে হবে। একই সাথে বৃহস্পতিবারের পরিবর্তে অনেক চা বাগানে শ্রমিকদের সপ্তাহিক তলব মঙ্গলবার প্রদান করেছে।

মৃর্ত্তিঙ্গা চা বাগানের ডেপুটি ম্যানেজার ইমন আহমদ বলেন, আমাদের চা বাগান বুধবার বন্ধ থাকবে। বুধবারের পরিবর্তে শ্রমিকেরা রোববার কাজ করবেন। আমরা ইতিমধ্যে শ্রমিকদের সাপ্তাহিক মজুরি প্রদান করেছি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.