সিলেটটুডে ডেস্ক | ১৭ জুন, ২০২৬
দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) ২০২৬-২৮ মেয়াদকালের সিলেট শাখার কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে।
১৪ জুন অনুষ্টিত নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৭ সদ্যসের মধ্যে ১৫ জুন পদ বন্টনের নির্বাচন অনুষ্টিত হয়।
২ বছর মেয়াদী এই কমিটিতে এনামুল কুদ্দুছ চৌধুরীকে চেয়ারম্যান, পার্থ চৌধুরীকে ভাইস-চেয়ারম্যান, আবু সাঈদ মো. তাইফ (তায়েফ) কে সেক্রেটারী, মো. গোলাম কিবরিয়া কে জয়েন্ট সেক্রেটারী, হাবিবুর রহমান কে কোষাধ্যক্ষ এবং মো. ফরহাদ হোসেন ও সৈয়দ রেজওয়ানুল হক কে সদস্য করে সিলেট শাখার কার্যনির্বাহী কমিটি সর্বসম্মতি ক্রমে গঠন করা হয়।
মঙ্গলবার বিসিএসের পক্ষ আনুষ্টানিক ভাবে সিলেট, বরিশাল, খুলনা, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর ও টাঙ্গাইল শাখা কমিটির দ্বিবার্ষিক নির্বাচনের ফল ঘোষণা করা হয়। নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ছিলেন কে. এম. এইচ শহিদুল হক। সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন মো. জাবেদুর রহমান শাহীন ও মোশারফ হোসেন সুমন। তারা নির্বাচনী কার্যক্রম পরিচালনা করেন। নব গঠিত কমিটি আগামী ১ জুলাই থেকে দায়িত্ব গ্রহন করবে।