Sylhet Today 24 PRINT

‘অভিজিৎ হত্যাকারীদের প্রতিহত করতে হলে করিমের গানে ফিরে যেতে হবে’

নিজস্ব প্রতিবেদক |  ১৮ ফেব্রুয়ারী, ২০১৬

“দেশে এখন একটা অপশক্তি মাথাচাড়া দিয়ে উঠেছে। এই অপশক্তি মুক্তচিন্তার মানুষকে হত্যা করেছে। অভিজিৎ রায়কে হত্যা করেছে। প্রকাশকদের হত্যা করছে। এসব অপশক্তিকে প্রতিহত করতে হলে শাহ আবদুল করিমের কাছে ফিরে যেতে হবে। তাঁর গানে ফিরে যেতে হবে।”

বুধবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সিলেট জেলা স্টেডিয়ামে শাহ আবদুল করিম জন্মশতবার্ষিকী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নুর।

আসাদুজ্জামান নুর বলেন, করিম তাঁর গানে সব সময় অসাম্প্রদায়িকতার কথা বলেছেন। উদারতা ও মুক্তমতের কথা বলেছেন।

“এই দুঃসময় থেকে উত্তরণ হতে, এই অপশক্তিকে প্রতিহত করতে আমাদের করিমের গানে ফিরে যেতে হবে। করিমের গানের কেবল সুর নয়, তাঁর কথার গভীরতা আবিষ্কার করতে হবে। গানের মধ্য দিয়েই তাকে বুঝতে হবে, জানতে হবে অন্তরে ধারণ করতে হবে। তিনি ছিলেন এক বড় দার্শনিক।”

বুধবার করিম জন্মশতবার্ষিকীর তিন দিনব্যাপী এই অনুষ্ঠান উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.