Sylhet Today 24 PRINT

সিলেট-ঢাকা মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

হবিগঞ্জ প্রতিনিধি |  ১৯ জুন, ২০২৬

হবিগঞ্জের মাধবপুরে ঢাকাগামী যাত্রীবাহী বাসের ধাক্কায় জাহির মিয়া (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শুক্রবার (১৯ জুন) দুপুরে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের হরিতলা বাদশা গেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জাহির মিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ধরমন্ডল গ্রামের ফিরোজ মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকাগামী মামুন পরিবহনের একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে জাহির মিয়া ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা বলেন, 'দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।'

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.