Sylhet Today 24 PRINT

শিক্ষিকাকে ঠেকাতে জেলা প্রশাসক ও শিক্ষা কর্মকর্তার হস্তক্ষেপ কামনা অভিভাবকদের

কাজী জালাল উদ্দিন বালক সরকারী প্রাথমিক বিদ্যালয়

সিলেটটুডে ডেস্ক |  ১৮ ফেব্রুয়ারী, ২০১৬

সিলেট নগরীর কাজীটুলার কাজী জালাল উদ্দিন বালক সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বদলি হয়ে আসা শিক্ষিকার যোগদান ঠেকাতে এবার অভিভাবকরা হস্তক্ষেপ কামনা করেছেন জেলা প্রশাসক ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার।
 
বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) অভিভাবকরা পৃথকভাবে স্মারকলিপি প্রদান করে ওই শিক্ষিকার যোগদান বন্ধের ব্যবস্থা গ্রহণের দাবি জানান। গতকালও তারা স্কুলের গেইটে তালা দিয়ে অবস্থান কর্মসূচি পালন করেন। এর আগে বুধবার বিদ্যালয়ের সামনে অবস্থান নিয়ে প্রধান ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ অবস্থান নেন অভিভাবকরা।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, কাজী জালাল উদ্দিন বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা খাদিজা খাতুনকে সম্প্রতি কাজী জালাল উদ্দিন বালক বিদ্যালয়ে বদলি করা হয়। ওই শিক্ষিকা শারীরিকভাবে অসুস্থ ও নিয়মিত স্কুলে আসেন না।
 
এ অবস্থায় স্কুলের তিনি যোগদান করলে খেলাপড়ার পরিবেশ বিঘ্নিত হবে।  স্মারকলিপিতে বদলি বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে শূন্যপদে একজন পুরুষ শিক্ষক প্রদানের দাবি জানানো হয়। অভিভাকদের পক্ষে স্মারকলিপিতে স্বাক্ষর করেন, আব্দুস সামাদ, রসনা, শাহানা বেগম, নাছিমা আক্তার শিল্পী, লাভলী বেগম, খুকী বেগম, সুলতনা বেগম, সাজনা বেগম, লিপি বেগম, ছায়া বেগম, আমিনা আক্তার, সুমি বেগম, রেজমা বেগম, জুলি বেগম, আমিনা রহমান, জাহানারা বেগম, পারভীন বেগম, পপি, সুলতানা আক্তার, লাভলি, মোছাম্মদ মায়া, সুমা বেগম, সাজনা বেগম, শেফালি বেগম, রেশনা বেগম, কানন বেগম, সায়রা আক্তার, রিতা বেগম, রংবাহার খানম রুনা, জেসমিন বেগম, কাজবেল বেগম, মনি বেগম, আবেদা বেগম, ববিতা, রাবিয়া বেগম, নাছিমা বেগম, আয়শা বেগম, জোসনা বেগম, জহুরা বেগম, হেনা বেগম, কলি বেগম, উর্মি, রাবিয়া, ঝর্না, ইমরান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.