Sylhet Today 24 PRINT

জেলা প্রশাসনের ফান্ড থেকে শাহজালাল মাজারে ৫ লাখ টাকা দিলেন সারওয়ার

নিজস্ব প্রতিবেদক |  ২৩ জুন, ২০২৬

সিলেট থেকে যাওয়ার আগে জেলা প্রশাসনের ফান্ড থেকে হযরত শাহজালাল (র.) মাজারের একাউন্টে ৫ লাখ টাকা করেছেন সিলেটের সদ্য বিদায়ী জেলা প্রশাসক মো. সারওয়ার আলম।

শাহজালাল (র.) মাজার নিয়ে তার উদ্যোগের সমালোচনার মধ্যেই সোমবার এই টাকার চেক প্রদান করেন তিনি। এই টাকা মাজারের নামে খোলা নতুন ব্যাংক একাউন্টে জমা হবে।

নিজেই এ তথ্য জানিয়ে সারওয়ার আলম বলেন, জেলা প্রশাসনের ফান্ড থেকে আমি ৫ লাখ টাকার চেক প্রদান করেছি। এই টাকা মাজারের নামে সোনালী ব্যাংকে খোলা ব্যাংক একাউন্টে জমা হবে। জেলা প্রশাসক ওয়াকফ ইন্সপেক্টর এই একাউন্ট পরিচালনা করবেন।

সেবমার প্রথমবারের মতো শাহজালাল মাজারের দানবাক্স প্রকাশ্যে গণনা হয়। এতে ১৭ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা পাওয়া যায়। এর সাথে জেলা প্রশাসনের ফান্ড থেকে আরও ৫ লাখ টাকা জমা হয়।

তবে এ ব্যাপারে কিছু জানে না বলে জানিয়েছে াজার কর্তৃপক্ষ।

সিলেটের জেলা প্রশাসন কার্যালয়ের সহকারী কমিশনার (সাধারণ শাখা) তানভীর হোসাইন সজীব বলেন, হযরত শাহজালাল (র.) এর নামে মাজারের সোনালী ব্যাংক হিসাবে ডিসি স্যার ১৭ লাখের সাথে আরো ৫ লাখ টাকা দিয়েছেন। এটা সহ বর্তমানে টাকার পরিমাণ ২২ লাখ ৬৫ হাজার ৫৪৯ জন। এটা ওই সোনালী ব্যাংকের ওই অ্যাকাউন্টেই জমা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.