Sylhet Today 24 PRINT

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ২০ জুলাই

সিলেটটুডে ডেস্ক |  ২৩ জুন, ২০২৬

আগামী ২০ জুলাই এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে। মঙ্গলবার (২৩ জুন) চট্টগ্রাম কলেজ মিলনায়তনে এক সভা শেষে শিক্ষামন্ত্রী এএনএম এহসানুল হক মিলন এই তারিখ ঘোষণা করেন।

চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভা শেষে মন্ত্রী আনুষ্ঠানিকভাবে এই দিনক্ষণ জানান।

সভায় চট্টগ্রাম অঞ্চলের শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.