নিজস্ব প্রতিবেদক | ২৫ জুন, ২০২৬
একদিনের সফরে আগামীকাল শুক্রবার (২৬ জুন) সিলেট আসছেন বাণিজ্য ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সফরকালে তিনি সিলেটের মাজারগুলোর ব্যবস্থাপনা নিয়ে বৈঠকসহ আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।
তার একান্ত সচিব ফখরুদ্দিন আহামেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির শুক্রবার সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন। সকাল ৯টায় তিনি সিলেট সার্কিট হাউজে জেলার ঐতিহ্যবাহী মাজারগুলোর ব্যবস্থাপনা ও সার্বিক উন্নয়ন সংক্রান্ত সভায় যোগ দিবেন।
সাড়ে ১০টায় জেলা পরিষদ মিলনায়তনে মাদ্রকদ্রব্যের অপব্যবহার ও পাচার বিরোধী আন্তর্জাতিক দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন। সকাল সাড়ে ১১ টায় সারদা হল প্রাঙ্গণে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের মহানগর শাখার সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
দুপুর আড়াইটায় শিল্পকলা একাডেমির সম্মাননা পদক প্রদান অনুষ্ঠানে অংশ নেবেন। এরপর বিকেলে বিমান যোগে ঢাকায় ফিরে যাবেন।
উল্লেখ্য, গত মঙ্গলবার বাণিজ্যমন্ত্রীর সিলেট আসার কথা ছিলো। তবে তা শেষ মূহূর্তে বাতিল হয়ে যায়।