Sylhet Today 24 PRINT

\'দেশ এখন উন্নয়নের দিকে দ্রুত এগিয়ে যাচ্ছে\'

বানিয়াচং প্রতিনিধি |  ১৮ ফেব্রুয়ারী, ২০১৬

দেশ এখন উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে পরিণত করতে সরকার বদ্ধ পরিকর। বছরের পহেলা তারিখে সারা দেশে শিক্ষার্থীদের হাতে বই তোলে দেয়া এই সরকারের আরও একটি বিরাট সাফল্য।

তিনি বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) হবিগঞ্জ জেলা তথ্য অফিসের আয়োজনে ও বানিয়াচং উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগীতায় সরকারের সাফল্য অর্জন ও ভাবনা বিষয়ে জনগণকে অবহিতকরণ এবং সম্পৃক্ত করণের লক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ সব কথাগুলো বলেন।

বৃহস্পতিবার বানিয়াচং উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত জেলা তথ্য অফিসের উচ্চমান কর্তকর্তা হাবীবুর রহমানের পরিচালনায় ও বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শরীফুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ বশীর আহমেদ।

ডিসি সাবিনা আলম আরও বলেন,কত অল্প সময়ে অল্প খরচে জনগনের কাছে সেবা দেয়া যায় সেই লক্ষ্য নিয়ে বর্তমান সরকার দিনরাত কাজ করে যাচ্ছে।জনগনের দেখভাল করার দায়িত্ব আমাদের সবার।তাই উন্নয়নের ধারাকে সামনের দিকে এগিয়ে নেয়ার অঙ্গিকার আমাদের করতে হবে।

আলোচনা সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন,প্রাথমিক শিক্ষা অফিসার রফিকুল আলম সিদ্দিকী,৪নং ইউপি.চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন,৩নং ইউপি.চেয়ারম্যান হাবীবুর রহমান,রিপোর্টার্স ইউনিটির সভাপতি যুদ্ধাহত মুক্তিযোদ্ধা শেখ নমীর আলী।সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার গিয়াস উদ্দিন।

উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান তানিয়া খানম,উপজেলা প্রাণীসম্পদ অফিসার আবুল কাশেম,পিআইও প্লাবন পাল,১নং ইউপি.চেয়ারম্যান মিজানুর রহমান খান,সাংবাদিক রায়হান উদ্দিন সুমন,মখলিছ মিয়া,ইমদাদুর হোসেন খান প্রমুখ।

সভার শুরুতেই পবিত্র কোরআরন তেলাওয়াত করেন উপজেলা জামে মসজিদের পেশ ঈমাম মাঃসাইদুর রহমান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.