Sylhet Today 24 PRINT

কাষ্টঘরে চার ঘন্টাব্যাপী অভিযান: ৯,৪০০ পিস ইয়াবা উদ্ধার, মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক |  ২৮ জুন, ২০২৬

সিলেট নগরের কাষ্টঘর সুইপার কলোনিতে অভিযান চালিয়েছে পুলিশ। অভিযানে ৯ হাজার ৪০০ পিস ইয়াবা ও মাদক বিক্রির টাকা উদ্ধার করা হয়েছে। এছাড়া এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (২৭ জুন) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত ১১ টা পর্যন্ত কোতোয়ালী থানা পুলিশ এ অভিযান চালায়।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (গণমাধ্যম) মো. মনজুরুল আলম রোববার জানান, কাষ্টঘর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে সর্বমোট ৯,৪০০ পিস ইয়াবা ও মাদক বিক্রয়ের ১ লাখ ৮৬ হাজার ২০৬ টাকাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী মো. সেলিম আহমদ (৪৫) কে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনার বিষয়ে কোতোয়ালী মডেল থানার মামলা করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.