Sylhet Today 24 PRINT

নবীগঞ্জে পুকুরে ডুবে সাড়ে চার বছরের শিশুর মৃত্যু

নবীগঞ্জ প্রতিনিধি |  ২৯ জুন, ২০২৬

নবীগঞ্জ উপজেলার ৯নং বাউসা ইউনিয়নের ইনামবাঐ (শেখের গাঁও) গ্রামে পুকুরের পানিতে ডুবে তাকরিম চৌধুরী (সাড়ে ৪) নামের এক শিশুর করোন মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের বাসিন্দা দুলাল চৌধুরীর ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, ২৮ জুন (রোববার) দুপুরে বাড়ির আঙিনা থেকে শিশুটি নিখোঁজ হলে স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। দীর্ঘক্ষণ খুঁজেও তার সন্ধান না পেয়ে বিকেল সাড়ে ৩টার দিকে বাড়ির পুকুর থেকে তাকে উদ্ধার করা হয়। পরে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। রাত ১০টায় মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.