Sylhet Today 24 PRINT

জন্মদিনে ভালোবাসায় সিক্ত শিল্পী হ্যারল্ড রশীদ

নিজস্ব প্রতিবেদক |  ৩০ জুন, ২০২৬

জন্মদিনে অসংখ্য মানুষের ভালোবাসায় সিক্ত হলেন সাধক-শিল্পী হ্যাল্ড রশীদ চৌধুরী। মঙ্গলবার বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে বিরল প্রতিভার অধিকারী এই শিল্পী জন্মদিন উদযাপন করা হয়।

এ উপলক্ষ্যে নগরের টিবি গেইট এলাকার শাহ আলম গ্যালারি অব ফাইন আর্টসের অরবিন্দ দাসগুপ্ত ভবনে শিল্পী, সাহিত্যিক, শিক্ষক, সাংস্কৃতিক সংগঠকদের মেলন মেলা বসে। কথা, গান, আড্ডা স্মৃতিকথার মাধ্যমে সকলে জমিয়ে তুলেন হ্যারল্ড রশীদের জন্মদিন।

রং, রেখা ও সুরের এক অনন্য সাধক শিল্পী হ্যারল্ড রশীদ চৌধুরী। চিত্রকলা ও সংগীত—দুই ধারার সৃজনশীলতায় তিনি হয়ে উঠেছেন সাংস্কৃতিক পরিমণ্ডলের এক স্বতন্ত্র ব্যক্তিত্ব। মঙ্গলবার ছিলো তাঁর ৭০তম জন্মদিন।

এই শিল্পীর জন্মদিনকে ঘিরে ‘সত্তরে হ্যারল্ড’ নমে জন্মবার্ষিকী উদযাপনের আয়োজন করে ‘শিল্পী হ্যারল্ড রশীদের সত্তরতম জস্মদিন উদযাপন পরিষদ’। তিনদিনব্যাপী এই অনুষ্ঠানের দ্বিতীয় দিনে রোববার হ্যারল্ড রশীদের শিল্পজীবন, শিল্পচর্চাসহ নানা দিক নিয়ে কথা বলেন দেশের বিশিষ্ট শিল্পী, হ্যারল্ড রশীদের শিল্পযাত্রার সঙ্গী, সুহৃদসহ সিলেটের বিশিষ্টজনরা।

বিকেল পাঁচটায় সিলেট আর্টস কলেজের শিক্ষার্থীদের মেবেত সঙ্গীতের মাধ্যমে ‘সত্তরে হ্যারল্ড’ নামে এই আয়োজনের শুরু হয়। এরপর শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন উদযাপন পরিষদের সদস্য সচিব আব্দুল করিম কিম।

এরপর শিল্পী হ্যারল্ড রশীদকে নিয়ে জন্মদিনের কেক কাটেন দেশের খ্যাতিমান চিত্রশিল্পী আবুল বারক্‌ আল্‌ভী, অধ্যাপক নিসার হোসেন ও অধ্যাপক শিশির ভট্টাচার্য্য এবং সংগীতশিল্পী হিমাংশু বিশ্বাস। এসময় হ্যারল্ড রশীদের আঁকা কার্টুন নিয়ে ‘চন্দ্রবিন্দু’ নামে একটি প্রকাশনার মোড়ক উন্মোচন করা হয়। ‘চন্দ্রবিন্দু’ প্রকাশ করেছে অভ্র প্রকাশন।

অনুষ্ঠানে হ্যারল্ড রশীদকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন ভারতীয় হাইকমিশন সিলেটের সেকেন্ড সেক্রেটারি রাজেশ ভাটিয়া, নাট্যব্যক্তিত্ব মু. আনোয়ার হোসেন রনি, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফারজানা সিদ্দিকা, শিল্পী সত্যজিত চক্রবর্তী, নাট্য সংগঠক নীলাঞ্জন দাশ টুকু, শিল্পী সুজিত শ্যাম জন প্রমুখ ।

বক্তারা বলেন, হ্যারল্ড রশীদ বিরলপ্রজ এক শিল্পী। শিল্পের নানা শাখায় নানা সপ্রতিভ বিচরণ। তিনি দীর্ঘ সময় ধরে শিল্প চর্চায় নিমগ্ন রয়েছেন। এই অঞ্চলের শিল্পের প্রসারে তিনি অনন্য অবদান রেখে চলছেন। তিনি শিল্পের

অনুষ্ঠানে সংগীতশিল্পী হিমাংশু বিশ্বাস, রাণাকুমার সিনহা, শামীম আহমদ, অনিমেষ বিজয় চৌধুরী, আশরাফুল ইসলাম অনি ও সুদীপ্তা পাল শাঁওলী গান পরিবেশন করেন। আবৃত্তি করেন সুকান্ত গুপ্ত।

এদিকে, জন্মদিন উপলক্ষে সোমবার থেকে তিন দিনব্যাপী হ্যারল্ড রশীদের একক চিত্র প্রদর্শনী শুরু হয়েছে। শাহ আলম গ্যালারি অব ফাইন আটর্সে এ প্রদর্শনী চলছে। ওই দিন বেলা পাঁচটায় শিল্পীর উপস্থিতিতে প্রদর্শনীর উদ্বোধন হয়। এটিই তাঁর প্রথম একক কোনো চিত্র প্রদর্শনীর আয়োজন।

আয়োজকেরা জানিয়েছেন, প্রতিদিন বিকেল পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে। প্রদর্শনী শেষ হবে বুধবার। প্রদর্শনীতে হ্যারল্ড রশীদের ৭০টি চিত্রকর্ম এবং ১৫০টি কার্টুন ঠাঁই পেয়েছে।

এ ছাড়া জন্মদিন উদযাপনের শেষদিনে বুধবার নগরের কুমারপাড়া এলাকার সিলেট আর্টস কলেজে হ্যারল্ড রশীদের শিক্ষার্থীদের সম্মিলিত চিত্র প্রদর্শনী হবে। বিকেল পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত এ প্রদর্শনী চলবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.