নিউজ ডেস্ক | ১৮ ফেব্রুয়ারী, ২০১৬
হবিগঞ্জের বাহুবলে চার শিশু হত্যায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে সিলেটে মানববন্ধন অুনষ্ঠিত হয়েছে।
বিকেলে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধটির আয়োজন করে শিশু সংগঠন শিশুকিশোর মেলা।
মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, আপহরনের পর শিশুদের পরিবার পুলিশের কাছ থেকে সহযোগিতা পায়নি। এমনকি পুলিশ শিশুদের সন্ধানে স্বজনদের পীর-ফকিরের দ্বারস্থ হতেও বলেছে। পুলিশ দ্রুত ব্যাবস্থা নিলে শিশুদের প্রান রক্ষা করার যেতো বলে অভিযৈাগ করেন বক্তারা।
বক্তারা দ্রুত আপহরন ও হত্যার সাথে জড়িতদের গ্রেফতার ও বিচার দাবী করেন। সেই সাথে পুলিশের দ্বায়িত্বে অবহেলার বিষয়টি তদন্ত করে উপযুক্ত শাস্তির দাবীও জানান বক্তারা।