Sylhet Today 24 PRINT

ওসমানীনগর পূজা উদযাপন পরিষদ’র সম্মেলন: চয়ন সভাপতি, শংকর সাধারণ সম্পাদক

সংবাদ বিজ্ঞপ্তি |  ০৩ জুলাই, ২০২৬

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ওসমানী উপজেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে চয়ন পালকে সভাপতি ও শংকর সেনকে সাধারণ সম্পাদক করে আংশিক কমিটি ঘোষণা করা হয়।

ওসমানীনগর পূজা উদযাপন পরিষদ'র সভাপতি চয়ন পাল'র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শংকর সেন’র এর সঞ্চালনায় অনুষ্ঠিত দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সিলেট পূজা পরিষদ সভাপতি গোপিকা শ্যাম পুরকায়স্থ চয়ন, প্রধান বক্তা হিসাবে এডভোকেট রঞ্জন ঘোষ।

বিশেষ অতিথি হিসাবে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ওসমানীনগর উপজেলার আহবায়ক সত্যেন্দ্র দেব, সিলেট জেলা পূজা উদযাপন পরিষদ’র প্রচার সম্পাদক ও বাংলাদেশ যুব ঐক্য পরিষদ সিলেট জেলা শাখার সদস্য সচিব রজত কান্তি চক্রবর্তী, সিলেট পূজা পরিষদসহ কোষাধ্যক্ষ কনিস্ক দে সানি, ওসমানীনগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সদস্য সচিব দিলীপ দেব, সিলেট পুজা উদযাপন পরিষদ সিলেট জেলা সদস্য পাপ্পু বর্হি, ছাত্র ঐক্য পরিষদ সিলেট জেলা শাখার সদস্য সচিব মিথিল পাল প্রান্ত, সিলেট মহানগর পূজা উদযাপন পরিষদ এর সদস্য দিপক দাস প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.