Sylhet Today 24 PRINT

সিলেটে গত ২৪ ঘণ্টায় ৪ জনের ডেঙ্গু শনাক্ত

সিলেটটুডে ডেস্ক |  ০৬ জুলাই, ২০২৬

প্রতীকী ছবি

সিলেটে গত ২৪ ঘণ্টায় ৪ জনের শরীরে ডেঙ্গু শনাক্ত হয়েছে। সোমবার (৬ জুলাই) সিলেট স্বাস্থ্য বিভাগ এ তথ্য জানিয়েছে।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, ১ জানুয়ারি থেকে আজ পর্যন্ত মোট ৬৭ জন রোগী ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন। বর্তমানে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা মোট ৬ জন। তারমধ্যে হবিগঞ্জ সদর হাসপাতালে ১ জন, হবিগঞ্জের লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে হাসপাতালে ৩ জন ও মৌলভীবাজার সদর হাসপাতালে ১ জন।

সিলেটে ডেঙ্গু রোগীদের চিকিৎসায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ২০টি শয্যা বিশিষ্ট একটি ডেঙ্গু কর্নার খোলা আছে।

এ ব্যাপারে সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. মাহবুবুল আলম বলেন, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে ৪ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। তবে এতে উদ্বিগ্ন হতে হবে না, কারণ সিলেটে ডেঙ্গুর প্রার্দুভাব নেই। তবে এ ব্যাপারে সবাইকে সচেতন থাকতে হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.