Sylhet Today 24 PRINT

শরীর ম্যাসেজ করানোর বাহানায় ছাত্রকে ‘বলাৎকার’, সিলেটে মাদ্রাসার প্রিন্সিপাল গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক |  ০৭ জুলাই, ২০২৬

সিলেটে মাদ্রাসার এক আবাসিক ছত্রেকে বলাৎকারের অভিযোগে ওই মাদ্রাসার প্রিন্সিপালকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার মাওলানা শিব্বির আহমদ (৫০) সদর উপজেলার ৮নং কান্দিগাঁও ইউনিয়নের বাদেয়ালী গুচ্ছগ্রামের ‘জামেয়া ইসলামীয়া দারুস সুন্নাহ মাদ্রাসা ও এতিমখানা’র প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল। মাদ্রাসার ১৫ বছর বয়সী এক ছাত্রকে বলাৎকারে অভিযোগে তাকে গ্রেপ্তার করে জালালাবাদ থানা পুলিশ।

‎গত ৫ জুলাই নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় মামলা দায়েরের পর আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। তার বিরুদ্ধে ওই ছাত্রের বাবা বাদী হয়ে মামলা করেছেন। মামলা নং ৩/১১৮।

‎​মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৪ জুন সকালে শরীর ম্যাসেজ করানোর বাহানায় হাফিজি শাখার ওই আবাসিক ছাত্রকে নিজের রুমে ডেকে নিয়ে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক বলাৎকার করেন প্রিন্সিপাল শিব্বির আহমদ।

লোকলজ্জার ভয়ে বিষয়টি চেপে রাখলেও, গত ৪ জুলাই সকালে আসামি পুণরায় ওই ছাত্রকে ডেকে নিয়ে অনৈতিক কাজের চেষ্টা চালায়। এ সময় ভিকটিমের ছোট ভাই (৯) রুমে প্রবেশ করলে আসামি তাকে ছেড়ে দেয়। পরে ভিকটিম কৌশলে বের হয়ে মোবাইল ফোনে তার পিতাকে বিষয়টি জানালে, পিতা স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গকে সাথে নিয়ে পুলিশে খবর দেন। জালালাবাদ থানা পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্ত প্রিন্সিপালকে গ্রেপ্তার করে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.