Sylhet Today 24 PRINT

মৌলভীবাজারে বন্যার পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু

মৌলভীবাজার প্রতিনিধি |  ১০ জুলাই, ২০২৬

ফাইল ছবি

মৌলভীবাজারের রাজনগর উপজেলায় বন্যার পানিতে ডুবে মো. আশরফ মিয়া নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শুক্রবার (১০ জুলাই) সকালে নিজ বসতঘর থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করেন স্বজনেরা।

নিহত আশরফ মিয়া উপজেলার টেংরা ইউনিয়নের আকুয়া গ্রামের বাসিন্দা। তিনি ওই এলাকার তাজুদ মিয়া, মনসুর মিয়া ও সুজাত মিয়ার বাবা।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে হঠাৎ নদীভাঙনের খবর ছড়িয়ে পড়লে আকুয়া গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রাণ বাঁচাতে পরিবারের সদস্যরা তড়িঘড়ি করে বাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে যান। এ সময় বৃদ্ধ আশরফ মিয়া ঘরের ভেতরেই রয়ে যান।

পরে ধীরে ধীরে এলাকায় বন্যার পানি বাড়তে থাকলে তিনি আর ঘর থেকে বের হতে পারেননি এবং ঘরের ভেতরেই আটকা পড়েন। শুক্রবার সকালে পরিবারের সদস্যরা বাড়িতে ফিরে এসে ঘরের ভেতর বন্যার পানিতে তাঁর ভাসমান মরদেহ দেখতে পান। পরে স্বজনেরা মরদেহ উদ্ধার করেন।

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, বন্যার পানিতে ডুবে ওই বৃদ্ধের মৃত্যু হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.