Sylhet Today 24 PRINT

মন্তব্যের জন্য দুঃখপ্রকাশ শিক্ষামন্ত্রীর, এইচএসসির ৩ বিষয়ে আবার পরীক্ষা

সিলেটটুডে ডেস্ক |  ১৪ জুলাই, ২০২৬

নিজরে মন্তব্যের জন্য সংসদে দুঃখপ্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় সংসদের অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় তিনি দুঃখপ্রকাশ করেন।

মন্ত্রী বলেন, 'আমার ব্যক্তিগত মন্তব্য নিয়ে অনেকেই আপত্তি করেছেন। সে ব্যাপারে বলতে চাই আমি কাউকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে কিছু বলিনি। যদি কেউ আহত হয়ে থাকেন, আমি দুঃখ প্রকাশ করছি।'

সোমবারের এইচএসসি পরীক্ষা প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, 'এ ব্যাপারে আমরা অনেক পর্যালোচনা করে দেখেছি। গতকাল পদার্থবিজ্ঞান সেকেন্ড পেপার, হিসাববিজ্ঞান ও যুক্তিবিদ্যা পরীক্ষার সময় বৃষ্টি ছিল। অনেকেই ভিজেছে এবং পরীক্ষা সঠিকভাবে দিতে পারেনি। এ ধরনের অভিযোগ এসেছে।'

তিনি বলেন, আমরা যদিও সবসময় পর্যবেক্ষণের মধ্যেই ছিলাম। তারপরও শিক্ষার্থীদের দাবি এসেছে এই পরীক্ষাটি নিয়ে। ইতোমধ্যে বন্যার কারণে আমরা চট্টগ্রাম বোর্ডের প্রত্যেকটি জেলার পরীক্ষা বন্ধ করে দিয়েছি এবং আমাদেরকে পুনরায় পরীক্ষা নিতেই হবে,' বলেন তিনি।

টানা বৃষ্টির কারণে পরীক্ষা দিতে সমস্যায় পড়া শিক্ষার্থীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে এইচএসসির পদার্থবিজ্ঞান প্রথমপত্র, হিসাববিজ্ঞান ও যুক্তিবিদ্যা বিষয়ের পরীক্ষা পুনরায় নেওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

তিনি বলেন, 'আমরা দেখেছি যে চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা আরেকটি প্রশ্নপত্র সেটে যখন আমরা নেবো, ফিজিক্স সেকেন্ড পেপার, যুক্তিবিদ্যা ও হিসাববিজ্ঞান সে সময়ে আমরা পুণরায় নেওয়ার ব্যবস্থা করতে পারব।'

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.