Sylhet Today 24 PRINT

চার ফার্মেসিকে ৯০ হাজার টাকা জরিমানা

দিরাই প্রতিনিধি |  ১৪ জুলাই, ২০২৬

সুনামগঞ্জের দিরাইয়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি এবং যথাযথ প্রক্রিয়ায় ওষুধ সংরক্ষণ না করার অভিযোগে চারটি ফার্মেসিকে মোট ৯০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে পৌর শহরের বিভিন্ন ওষুধের দোকানে এ অভিযান পরিচালনা করেন দিরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউল হাসান সৌরভ।

অভিযানে থানা রোডস্থ অনুকূল ফার্মেসিকে ৩০ হাজার টাকা, দিরাই ফার্মাকে ২০ হাজার টাকা, লতিফ ফার্মেসিকে ২০ হাজার টাকা এবং সেন মার্কেটের পিটি রায় মেডিকেল হলকে ২০ হাজার টাকা জরিমানা করে তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানের সময় কয়েকটি প্রতিষ্ঠানে মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া যায়। এছাড়া ওষুধ সংরক্ষণের নির্ধারিত নিয়ম অনুসরণ না করায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়।
অভিযানে ঔষধ তত্ত্বাবধায়ক মিঠুন সাহা, দিরাই থানার উপ-পরিদর্শক (এসআই) রেজাউল করিমসহ পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

দিরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউল হাসান সৌরভ বলেন, জনস্বাস্থ্যের সঙ্গে কোনো ধরনের আপস করা হবে না। মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি কিংবা সংরক্ষণে অনিয়মের অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নিরাপদ ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.