নিজস্ব প্রতিবেদক | ১৬ জুলাই, ২০২৬
হিন্দুধর্মাবলম্বীদের রথযাত্রা উপলক্ষ্যে সিলেট মহানগরীর বাসিন্দাদেরকে কয়েকটি সড়ক এড়িয়ে চলার অনুরোধ জানিয়েছে । বুধবার (১৫ জুলাই) মহানগর ট্রাফিক পুলিশের পক্ষ থেকে এই অনুরোধ জানানো হয়।
পুলিশ জানায়, বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকাল ৩টায় সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব রথযাত্রা উপলক্ষে নগরীর রিকাবিবাজার-চৌহাট্টা-জিন্দাবাজার-মধুবন পয়েন্ট-সিটিপয়েন্ট-ক্বীন ব্রীজ-তালতলা-মির্জাজাঙ্গাল-লামাবাজার-রিকাবীবাজার-ইসকন মন্দির পর্যন্ত শোভাযাত্রা অনুষ্ঠিত হবে।
শোভাযাত্রা চলাকালীন সময়ে জরুরী প্রয়োজনে জনদূর্ভোগ এড়াতে বিকল্প সড়ক ব্যবহার করার জন্য সিলেট মহানগরবাসীকে অনুরোধ করা যাচ্ছে।