Sylhet Today 24 PRINT

মাদক ব্যবসায়ীদের হামলায় র‌্যাবের দুই সদস্য আহত

নিজস্ব প্রতিবেদক |  ১৮ ফেব্রুয়ারী, ২০১৫

সিলেটের মোগলাবাজারে মাদক ব্যবসায়ীদের হামলায় আহত হয়েছেন র‌্যাব-৯ এর দুই সদস্য। তাদেরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতলে ভর্তি করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ৯টার সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার থানাধীন জালালপুর এলাকায় এ ঘটনা ঘটে। 

আহতরা হলেন- র‌্যাব ৯ এর এএসআই আসাদুজ্জামান ও নায়েক আনিস।

জানা গেছে, বুধবার সকালে মাদকের একটি চালান ধরতে সাদা পোষাকে জালালপুর যান এএসআই আসাদুজ্জামান ও নায়েক আনিস। তারা মাদকসহ ব্যবসায়ীকে আটকও করেন। এ সময় মাদক ব্যবসায়ীর সহযোগিরা র‌্যাব সদস্যদের উপর হামলা চালায়। হামলায় আসাদ ও আনিস গুরুতর আহত হন। পরে উদ্ধার করে তাদেরকে ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তারা হাসপাতালের ৪র্থ তলার ৫ নং ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

মোগলাবাজার থানার ওসি শফিকুল ইসলাম হামলার ঘটনা স্বীকার করে জানান, হামলাকারীদের গ্রেফতারের অভিযান চলছে। 

 

 

 

 

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.