Sylhet Today 24 PRINT

৪০০ ইয়াবাসহ হাসিনা গ্রেপ্তার

মৌলভীবাজার প্রতিনিধি |  ১৬ জুলাই, ২০২৬

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় ৪০০ পিস ইয়াবাসহ হাসিনা বেগম (৩৭) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বুধবার (১৫ জুলাই) উত্তর সাগরনাল গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তিনি ওই গ্রামের এনামুল হক জিলিমের স্ত্রী।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে হাসিনা বেগমের কাছে থাকা একটি লেডিস পার্স থেকে ১০০ পিস ইয়াবা ও বিক্রির ২ হাজার ৯০০ টাকা উদ্ধার করা হয়। পরে ঘরের একটি প্লাস্টিকের কৌটায় থাকা দুটি পলি প্যাকেট থেকে আরও ৩০০ পিস ইয়াবা জব্দ করা হয়। উদ্ধার হওয়া মোট ৪০০ পিস ইয়াবার ওজন প্রায় ৪০ গ্রাম।

অভিযানের সময় হাসিনা বেগমকে গ্রেপ্তার করা হলেও তার স্বামী এনামুল হক জিলিম (৩৮) পালিয়ে যান। তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে জুড়ী থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে অধিদপ্তর।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.