Sylhet Today 24 PRINT

সিলেটে ভাড়াটিয়াকে ‘ধর্ষণ’, কলোনির মালিক কারাগারে

সিলেটটুডে ডেস্ক |  ১৮ জুলাই, ২০২৬

সিলেটের বিশ্বনাথে ভাড়াটিয়া নারীকে ধর্ষণ করার অভিযোগে কলোনির মালিেকে কারাগারে পাঠিয়েছেন আদালত। পৌরসভার জানাইয়া পশ্চিমপাড়া গ্রামের মৃত আকরম আলীর ছেলে অভিযুক্ত নুর উদ্দিনের বাড়িতে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় শুক্রবার (১৭ জুলাই) সকালে ওই নারী (৫০) বাদী হয়ে নুর উদ্দিনকে (৫৫) একক অভিযুক্ত করে থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।

ওই নারী পৌরসভার টিএনটি রোডের অভিযুক্ত নুর উদ্দিনের কলোনির ভাড়াটিয়া। মামলা দায়েরের পর তাকে গ্রেফতার করে সিলেট আদালতে প্রেরণ করে পুলিশ। আর ধর্ষিতাকে চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেলে প্রেরণ করা হয়।

মামলার এজাহারে ওই নারী উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে তিনি নুর উদ্দিনের টিএনটি রোডের কলোনিতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছেন। গত ৩ জুলাই আসামি তাকে কাজের কথা বলে তার বাড়িতে নেয়। বাড়িতে কেউ না থাকায় রাত হয়ে গেলে কৌশলে বসতঘরে আটকিয়ে ৩ জুলাই হতে ১০ জুলাই সকাল ১০টার ভেতরে বিভিন্ন সময়ে জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করে। পরবর্তীতে ওই নারী ১০ জুলাই সকালে কৌশলে তার বাড়ি থেকে বের হয়ে চলে যান।

জানতে চাইলে পরিদর্শক (তদন্ত) মনোজ প্রভাকর রায় ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মামলা দায়েরের পর আসামি গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে। ধর্ষণের শিকার নারীকে উদ্ধার করে চিকিৎসার জন্য সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.