Sylhet Today 24 PRINT

সিলেট বন্দরবাজারে শিবিরের ককটেল হামলা,ভাঙচুর

নিজস্ব প্রতিবেদক |  ১৮ ফেব্রুয়ারী, ২০১৫

সিলেট নগরীর বন্দরবাজারে শিবির নেতাকর্মীরা ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। এ সময় তারা একটি সিএনজি চালিত অটোরিকশার গ্লাস ভাঙচুর করে। বুধবার বেলা ২টার দিকে বন্দরবাজার হকার পয়েন্টের কাছে এ ঘটনা ঘটে।

জানা গেছে, বেলা ২টার দিকে কয়েকজন শিবির নেতাকর্মী একটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক ছড়ায়। পরে তারা একটি সিএসজি চালিত অটোরিকশা ভাঙচুর করে। 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলেও এর আগেই হামলাকারী শিবির নেতাকর্মীরা পালিয়ে যায়। 

 

 

 

 

 

 

 

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.