Sylhet Today 24 PRINT

জগন্নাথপুর পৌরসভায় টমটম, ইজি বাইক ও মিশুকের নতুন প্রস্তাবিত ভাড়া প্রকাশ

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর |  ২৫ জুলাই, ২০২৬

সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর এলাকায় চলাচলকারী টমটম, ইজি বাইক ও মিশুকের নতুন প্রস্তাবিত ভাড়ার তালিকা প্রকাশ করেছে জগন্নাথপুর পৌরসভা কার্যালয়।

সম্প্রতি পৌর প্রশাসক মো. ইসলাম উদ্দিনের স্বাক্ষরে এই ভাড়ার তালিকা প্রকাশ করা হয়। পৌর এলাকার বিভিন্ন গন্তব্যে যাতায়াতের সুবিধার্থে সর্বনিম্ন ৫ টাকা থেকে সর্বোচ্চ ৩০ টাকা পর্যন্ত ভাড়া প্রস্তাব করা হয়েছে।

নোটিশ অনুযায়ী, পৌর পয়েন্ট থেকে বিভিন্ন গন্তব্যের মধ্যে কবিবপুর ২০ টাকা, শেরপুর দরছ মার্কেট ১৫ টাকা, বৈঠাখালী ১০ টাকা, হবিবনগর ১০ টাকা, হাসপাতাল ১০ টাকা, কেশবপুর বাজার ১৫ টাকা, কেশবপুর পৌর সীমানা ৩০ টাকা, হবিবপুর মাদ্রাসা ১৫ টাকা, ভবের বাজার ২৫ টাকা, শাসনহবি ৩০ টাকা, দীঘির পাড় ১০ টাকা, মমিনপুর ২০ টাকা, বটেরতল ১০ টাকা, পূর্ব ভবানীপুর ১০ টাকা, কলেজ ছাত্রছাত্রীদের জন্য ১০ টাকা, বাসুদেব বাড়ী ১০ টাকা, শেরপুর আলাউদ্দিন মিশনঘর ১৫ টাকা, হবিবপুর দক্ষিণপাড়া ১০ টাকা, কাটা গাংগের বীজ ২০ টাকা এবং কেশবপুর উত্তরপাড়া ২০ টাকা ভাড়া প্রস্তাব করা হয়েছে।

এছাড়া অন্যান্য রুটগুলোর মধ্যে সুইচ গেইট থেকে বাস স্টেশন ১০ টাকা, ইকড়ছই মাদ্রাসা থেকে বৈঠাখালী ১০ টাকা, মডেল স্কুল থেকে হাসপাতাল ১০ টাকা, মডেল স্কুল থেকে বাজার ১০ টাকা এবং ইকড়ছই মাদ্রাসা পয়েন্ট থেকে ইসলামপুর ৫ টাকা ভাড়া প্রস্তাব করা হয়েছে। যেকোনো রুটে সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে ৫ টাকা।

পৌর কর্তৃপক্ষ জানিয়েছে, জগন্নাথপুর পৌরবাসীর মতামতের জন্য ভাড়ার তালিকাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের মতামত বিবেচনার পর এই তালিকা চূড়ান্ত অনুমোদন পাবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.