Sylhet Today 24 PRINT

কুলাউড়ার সলমানের মামলা প্রত্যাহারের দাবিতে নগরীতে মানববন্ধন

সিলেটটুডে ডেস্ক |  ১৯ ফেব্রুয়ারী, ২০১৬

কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাদিপুর ইউনিয়নের সদ্য সাবেক চেয়ারম্যান এ.কে.এম সফি আহমদ সলমানের উপর মামলা প্রত্যাহারের দাবিতে ‘সিলেট অবস্থানরত কুলাউড়াবাসী’ ব্যানারে শুক্রবার সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে এক মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।

সিলেট মহানগর ছাত্রলীগ নেতা ইমরান খানের সভাপতিত্বে ও মানবাধিকার কর্মী মো. জহিরুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন এমসি কলেজ ছাত্রলীগ নেতা জসিম উদ্দিন, সিলেট ল, কলেজ ছাত্রলীগ নেতা আব্দুর রহমান লিমন, মো. আল আমিন, রেহান উদ্দিন, তাজুল ইসলাম সাইকুল, স্বপন লাল বৈধ্য, জেলা ছাত্রলীগ নেতা আজিজুর রহমান জনি, জুবেল আহমদ, বাজিদ আহমদ, নিজাম আহমদ, মহসিন আহমদ, শান্ত, রায়হান খাঁন, রাহাত, ফারহান, ওয়াসিম, রাহেল, রিপন, লাভিব, রুহুল, নান্নু, নাজমুল, রামিন, লিপু, সত্যম, প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, এ.কে.এম সফি আহমদ সলমান তিন তিনবারের কাদিপুর ইউনিয়নের চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামা লীগের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব অত্যন্ত সুনামের সাথে পালন করে আসছেন। তার মানসম্মান ক্ষুন্ন করতে একটি কুচক্রীমহলের ব্যক্তিরা একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে। সলমানের উপর মামলা প্রত্যাহার করার জন্য প্রশাসনের প্রতি মানববন্ধন থেকে জোর দাবি জানানো হয়। যদি প্রত্যাহার করা না হয় তাহলে সিলেট থেকে এসমস্থ সন্ত্রাসীদের প্রতিহত করতে আমরা বাধ্য হব।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.