Sylhet Today 24 PRINT

কুমারপাড়ায় শিবিরের হামলা, গাড়ি ভাঙচুর

নিজস্ব প্রতিবেদক |  ১৮ ফেব্রুয়ারী, ২০১৫

সিলেট নগরীর কুমারপাড়া এলাকায় ঝটিকা হামলা চালিয়েছে শিবির নেতাকর্মীরা। এ সময় তারা ৩টি গাড়ি ভাঙচুর করে। এছাড়া তারা কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক ছড়ায়। বুধবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকালে কুমারপাড়া এলাকায় কয়েকজন শিবির নেতাকর্মী জড়ো হয়ে  ঝটিকা হামলা চালায়। এ সময় তারা একটি ট্রাক ও ২টি সিএনজি অটোরিকশা ভাঙচুর করে। 

গাড়ি ভাঙচুর শেষে পালানোর সময় শিবির নেতাকর্মীরা কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে।

কোতোয়ালী থানার ওসি আসাদুজ্জামান বলেন,‘শিবিরের নাশকতার খবর পেয়ে কুমারপাড়ায় পুলিশ পাঠানো হয়েছিল। কিন্তু ভাঙচুরের কোন সত্যতা পাওয়া যায়নি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.