Sylhet Today 24 PRINT

সিলেটে এনসিপির পদযাত্রায় ফের হামলার অভিযোগ, পুলিশ বলছে ‘ভুয়া’

নিজস্ব প্রতিবেদক |  ৩১ জুলাই, ২০২৬

সিলেটের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রায় ফের হামলার অভিযোগ ওঠেছে। শুক্রবার রাতে সিলেটের জৈন্তাপুরে হামলা চালিয়ে দুজনকে আহত ও গাড়ির গ্লাস ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ করেছেন দলটির মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটোয়ারী।

তবে পুলিশ বলছে, হামলার অভিযোগ সম্পুর্ণ ভূয়া। এরকম কোন কিছু ঘটেনি। এনসিপির নেতাদের সাথে সার্ক্ষিণিক পুলিশ রয়েছে।

শুক্রবার সিলেটের কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তাপুরে জুলাই পদযাত্রা ও সমাবেশ করে এনসিপি। এতে অংশ নেন দলটির মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটোয়ারী, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, সংসদ সদস্য ও নারী শক্তির কেন্দ্রীয় সদস্য সচিব মাহমুদা মিতু।

রাতে জৈন্তাপুরে সমাবেশ শেষ করে গাড়িতে করে ফিরছিলেন এনসিপি নেতারা। এসময় ব্যাপক বৃষ্টি হচ্ছিলো।

এসময় নাসীরুদ্দীন পাটোয়ারী ফেসবুক পেজ দেওয়া দেওয়া এক স্ট্যাটাসে অভিযোগ করা হয়, আবারও নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা। সিলেটের জৈন্তাপুরে জুলাই পদযাত্রা শেষে ফেরার পথে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। হামলাকারীরা গাড়ির কাঁচ ভাঙচুর করে। এতে ভাঙা কাঁচে আহত হন নাসীরুদ্দীন পাটওয়ারী এবং তার সঙ্গে থাকা আরও একজন; দুজনেরই হাত থেকে রক্তপাত হয়।

স্ট্যাটাসের সাথে একটি ভিডিও যুক্ত করে দেওয়া হয়। যাতে দেখা যায়, মাইক্রোবাসের গ্লাস ভঅঙা ও ভেতরে একজনের হাত থেকে রক্ত বের হচ্ছে।

তবে হামলার অভিযোগ অস্বীকার করে জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল আলম মোল্লা বলেন, হামলার অভিযোগ সম্পূর্ণ ভুয়া। এরকম কিছুই ঘটেনি। সমাবেশ শেষে তারা নিরাপদে জৈন্তাপুর ছেড়ে গেছেন। রাস্তায়ও তাদের সাথে পুলিশ রয়েছে। এছাড়া তুমুল বৃষ্টি হচ্ছে। রাস্তায় কোন মানুষজনও নেই। ফলে হামলার অভিযোগ সঠিক নয়।

সিলেট জেলা পুলিশের একত উর্ধতন কর্মকর্তাও নাম প্রকাশ না করার শর্তে বলেন, এইগুলা (হামলা) মিথ্যে অভিযোগ। উনার সামনে পেছনে আমাদের পুলিশ রয়েছে। তাহলে কোথায় কখন হামলা হলো? আমাদের জেলার ভেতরে এ ধরণের কোন ঘটনা ঘটেনি।

এর আগে গত মঙ্গলবার হবিগঞ্জে ও বৃহস্পতিবার গোলাপগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা চালানো হয়। আর বুধবার মৌলভীভাজারের শ্রীমঙ্গলে এনসিপির পদযাত্রা আটকে দেয় পুলিশ। পুলিশের বাধায় হবিগঞ্জ যেতে পারেননি এনসিপি নেতারা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.