Sylhet Today 24 PRINT

সিলেট নগরের কয়েকটি এলাকায় আজ ৬ ঘণ্টা গ্যাস থাকবে না

নিজস্ব প্রতিবেদক |  ০৩ আগস্ট, ২০২৬

সিলেট নগরের কয়েকটি এলাকায় আজ রবিবার (৩ আগস্ট) ৬ ঘন্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত এসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এমন তথ্য জানিয়েছে জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ। সিলেটের গ্যাস বিক্রয় ও বিতরণকারী এ সংস্থাটি জানায়, জরুরি গ্যাস লাইনের মেরামত কাজের জন্য নির্ধারিত সময়ের মধ্যে এসব এলাকায় গ্যাস সংযোগ বন্ধ রাখা হবে। কাজ শেষ হওয়া মাত্র দ্রুত সংযোগ স্বাভাবিক হবে।

যেসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে সেগুলো হলো— নগরীর জিন্দাবাজার, তাঁতিপাড়া, হাওয়াপাড়া এবং আশপাশের এলাকা।

গ্রাহকদের অবগতির জন্য সংশ্লিষ্ট এলাকায় মাইকিং করা হচ্ছে এবং সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.