Sylhet Today 24 PRINT

বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মোস্তফা কামাল আর নেই

সিলেটটুডে ডেস্ক |  ০৪ আগস্ট, ২০২৬

সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও সিলেট জেলা শ্রমিক লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মোস্তফা কামাল (মস্তই) আর নেই। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।

কলামিস্ট ও সমাজসেবী জনাব মোস্তফা কামালের নামাজে জানাজা বুধবার আসরের নামাজের পর পর কুমারপাড়া ঝরনার পার জামে মসজিদে সম্পন্ন করা হবে এবং মানিকপীর সাহেব টিলাস্থ গোরস্থানে দাফন করা হবে বলে জানিয়েছেন তার ভাতিজা শোয়েব আহমদ চৌধুরী।

মোস্তফা কামালের দুই পুত্র এবং এক কন‍্যা ইংল‍্যান্ড প্রবাসী। তার গ্রামের বাড়ি বিয়ানীবাজার উপজেলার বালিঙ্গা গ্রামে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.