Sylhet Today 24 PRINT

দীপক রঞ্জন দাশের মৃত্যু, শোক

সিলেটটুডে ডেস্ক |  ০৯ আগস্ট, ২০২৬

সুনামগঞ্জ সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক নিবাস রঞ্জন দাশ ও স্থপতি রাজন দাশের পিতা দীপক রঞ্জন দাশ আর নেই। শনিবার (৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে সিলেট নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।

পারিবারিক সূত্রে জানা গেছে, ট্র্যাভেল্স ব্যবসায়ী দীপক রঞ্জন দাশ এক মাস ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে সিলেট নগরীর আখালিয়াস্থ মাউন্ট এডোরা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি ডা. শিশির বসাক, ডা. নাজমুস সাকিব ও ডা. সুব্রত দেবের তত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে তার মৃত্যু হয়।

মৃত্যুকালে তিনি দুই পুত্র ও চার কন্যাসহ অসংখ্য নাতি-নাতনি এবং আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

দীপক রঞ্জন দাশের শেষকৃত্য রবিবার সকালে নগরীর চালিবন্দর শ্মশানে অনুষ্ঠিত হয়।

ছাত্র ইউনিয়নের শোক: বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বুয়েট সংসদের সাবেক সাধারণ সম্পাদক রাজন দাসের পিতা দীপক রঞ্জন দাসের মৃত্যুতে শোক প্রকাশ করেছে ছাত্র ইউনিয়ন।

সিলেট জেলা সংসদের সভাপতি সন্দীপ দাস ও সাধারণ সম্পাদক সুস্মিতা বিশ্বাস এক শোকবার্তায় প্রয়াত দীপক রঞ্জন দাসের মৃত্যুতে গভীর শোক ও শ্রদ্ধা জ্ঞাপন করেন। একইসাথে নেতৃবৃন্দ শোকাহত পরিবার ও স্বজনদের প্রতি শোক ও সমবেদনা জ্ঞাপন করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.