জগন্নাথপুর প্রতিনিধি | ০৯ আগস্ট, ২০২৬
সুনামগঞ্জের জগন্নাথপুরে ফিশারি পাহারাদার ফজলু মিয়া (৩৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৯ আগষ্ট) উপজেলার আশারকান্দি ইউনিয়নের দক্ষিণ দীঘলবাক (কালানজুরা) এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়।
ওই ফিশারি পাহাড়াদার ফজলু মিয়া একই ইউনিয়নের বুরাইয়া গ্রামের মৃত খনু খানের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, কালানজুরা গ্রামের আল আমিন (লিটন) এর মাছের ফিশারিতে পাহাড়াদারে কাজ করতেন ফজলু মিয়া। প্রতিদিনের ন্যায় শনিবার রাতেও ফজলু মিয়া পাহাড়াদারে কাজ করছিলেন। পরে রোববার সকালে ওই ফিশারির পশ্চিম পাশে পাহাড়াদারের ঘরের (টিনের ছাপড়া ঘর) সামনে ফজলু মিয়ার রক্তাক্ত মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ওই পাহাড়াদারের মরদের উদ্ধার করে।
ঘটনাস্থল পরিদর্শনকারী জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) বিন আমিন বলেন, মরদেহ ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে সোমবার সকালে পাঠানো হবে। মৃতদেহে বেশকিছু আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, এটি একটি হত্যাকাণ্ড। তবে, আমরা এ বিষয়ে কাজ করছি।