Sylhet Today 24 PRINT

১৭টি এ-প্লাসসহ মুহিবুর রহমান একাডেমির শতভাগ শিক্ষার্থী উত্তীর্ণ

সিলেটটুডে ডেস্ক |  ১০ আগস্ট, ২০২৬

২০২৬ সালের এসএসসি পরীক্ষায় সিলেটের মুহিবুর রহমান একাডেমির শতভাগ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।

এ বছর প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা ২টি গোল্ডেন এ-প্লাসসহ মোট ১৭টি এ-প্লাস অর্জন করেছে।

প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় মুহিবুর রহমান একাডেমির ফলাফলে ২ জন গোল্ডেন এ-প্লাস, ১৫ জন এ-প্লাস, ৩৮ জন A এবং ১৫ জন এ-মাইনাস অর্জন করেছে।

এবারের ব্যাচ মুহিবুর রহমান একাডেমির প্রতিষ্ঠাকালীন ব্যাচ। প্রতিষ্ঠাকালীন একাডেমিতে ভর্তি হওয়া সকল সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হয়েছে।

মুহিবুর রহমান একাডেমির চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ মুহিবুর রহমান এবং রেক্টর সালমা খানম চৌধুরী প্রতিষ্ঠানের এ অর্জনে কৃতী শিক্ষার্থীদের পাশাপাশি সকল শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। এ অর্জনকে তারা তাদের আগামী দিনের পথচলায় আরও আত্মবিশ্বাসী করবে মনে করছেন।

ভবিষ্যতে তারা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আরও বড় সাফল্য অর্জন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.