Sylhet Today 24 PRINT

সিলেটে ২য় স্ত্রীকে হত্যা, প্রথম স্ত্রীসহ স্বামী আটক

জৈন্তাপুর প্রতিনিধি |  ১১ আগস্ট, ২০২৬

আটক গোলাম রফিক উরফে রশিদ

সিলেটের জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নে স্ত্রী জেসমিন বেগম (২৫) কে হত্যার অভিযোগ ওঠেছে তার স্বামীর বিরুদ্ধে।

এ অভিযোগে জেসমিনের স্বামী গোলাম রফিক উরফে রশিদ (৫২) ও তার প্রথম স্ত্রী রুশনা বেগমকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ইউনিয়নের ৯নং ওয়ার্ডের নয়াগাত্তি গ্রামের গোলাম রফিক তাঁর দুই স্ত্রীকে নিয়ে একত্রে থাকেন। তবে গত কয়েক মাস ধরে তাদের মধ্যে পারিবারিক কলহ চলে আসছিলো। পারিবারিক কলহের জেরে মঙ্গলবার দুপুরে গোলাম রফিক ও তার প্রথম স্ত্রী রুশনা বেগম মিলে দ্বিতীয় স্ত্রী জেসমিন বেগমের সাথে ঝগড়া হয়।

অভিযোগ সূত্রে জানা যায়, ঝগড়ার এক পর্যায়ে গোলাম রফিক জেসমিন বেগমের পেট ও মাথায় প্রচন্ড আঘাত করে এবং মাথার চুল কেটে ফেলেন। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার খবর পেয়ে জৈন্তাপুর মডেল থানা পুলিশ দ্রুত অভিযান চালিয়ে নিহতের স্বামী ও তার প্রথম স্ত্রীকে আটক করে। পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির করছে।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান মোল্লা জানান, নিহত জেসমিন বেগমের শরীরে নির্যাতনের নানা চিহ্ন পাওয়া যায়। এতে ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করা হয়েছে।

তিনি বলেন, মরদেহ ময়না তদন্তের জন্য সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এছাড়া গোলাম রফিক ও তার প্রথম স্ত্রী রুশনা বেগমকে হেফাজতে পুলিশ রাখা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.