Sylhet Today 24 PRINT

জগন্নাথপুর পৌর যুবদল নেতা শামিম আহমেদকে দল থেকে বহিষ্কার

জগন্নাথপুর প্রতিনিধি  |  ১১ আগস্ট, ২০২৬

স্থানীয় বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ সম্পর্কে শিষ্টাচারবহির্ভূত মন্তব্য করার অভিযোগে সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমেদকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। সংগঠনের শৃঙ্খলা ভঙ্গের সুষ্পষ্ট অভিযোগে তাঁকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়।

সোমবার জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি ইতিমধ্যে এই সিদ্ধান্ত কার্যকর করেছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এতে আরও বলা হয়, বহিষ্কৃত নেতার কোনো ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল নেবে না। পাশাপাশি যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তাঁর সাথে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার কঠোর নির্দেশনা প্রদান করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.