Sylhet Today 24 PRINT

সিলেটে বাসা থেকে স্বামী ও স্ত্রী ও তাদের মেয়ের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক |  ১২ আগস্ট, ২০২৬

সিলেট নগরের রায়নগর আবাসিক এলাকায় ২ নারীসহ ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। 

রায়নগরের মিতালী ১১১ নম্বর বাসায়  এই ঘটনা ঘটে।

বুধবার (১২ আগস্ট) দুপুর ১২টা পর্যন্ত মিতালী ১১১ নম্বর বাসায় মরদেহ উদ্ধারের কাজ করছে পুলিশ।

সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার, অতিরিক্ত উপকমিশনার মো. মনজুরুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘কোতোয়ালি থানাধীন রায়নগর আবাসিক এলাকার মিতালী ১১১ নম্বর বাসার ভেতরে তিনটি মরদেহ ৩টি পাওয়া গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। আমাদের উর্ধ্বতন কর্মকর্তারও ঘটনাস্থালে উপস্থিত হয়েছেন। বিস্তারিত পরে বলা যাবে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.