Sylhet Today 24 PRINT

জুড়ীতে কিশোরের লাশ উদ্ধার

কুলাউড়া প্রতিনিধি |  ২০ ফেব্রুয়ারী, ২০১৬

জুড়ী উপজেলায় নাইম হোসেন (১৫) নামে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার জায়ফরনগর ইউনিয়নের উত্তর জাঙ্গিরাই গ্রাম থেকে এ লাশ উদ্ধার করা হয়। সে ওই এলাকার মো. আমির হোসেনের পুত্র।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার ভোর ৬টার দিকে নাইমের পরিবারের সদস্যরা বাড়ির পিছনের একটি কড়ই গাছে রশি দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় নাইমের লাশ ঝুলতে দেখেন। খবর পেয়ে দুপুরের দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে নিয়ে আসে। এ ব্যাপারে জুড়ী থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হামিদুর রহমান সিদ্দিকী লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘পারিবারিক কলহের জের ধরে সে আত্মহত্যা করতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে । লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে’।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.