Sylhet Today 24 PRINT

হবিগঞ্জে আ.লীগ ও ছাত্রলীগের ২ নেতা গ্রেপ্তার

হবিগঞ্জ প্রতিনিধি |  ১৮ আগস্ট, ২০২৬

হবিগঞ্জের চুনারুঘাটে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা মুক্তাধির চৌধুরী ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা রাসেলকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাত ৯টার দিকে চুনারুঘাট পৌরসভার পীরেরবাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, মুক্তাদির চৌধুরী ও রাসেল ১৫ আগস্ট উপলক্ষে গভীর রাতে মোমবাতি প্রজ্বলন ও বিতর্কিত বার্তা প্রচার করতে ১৫-২০ জন নেতাকর্মী এবং ব্যানারসহ জড়ো হয়েছিলেন।

গ্রেপ্তার মুক্তাদির চৌধুরী চুনারুঘাট উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক এবং রাসেল মিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, গ্রেপ্তার আসামিদের নেতৃত্বে ১৫ আগস্ট রাতে নিষিদ্ধ কার্যক্রম সংঘটিত হয়েছিল। এ ঘটনায় আসামিদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা থাকায় তাঁদের আটক করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.