শ্রীমঙ্গল প্রতিনিধি | ২১ আগস্ট, ২০২৬
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে হয়ে আহত একটি উল্টোলেজি বানর উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (২১আগষ্ট) দুপুরে শহরের শ্যামলী আবাসিক এলাকায় থেকে আহত বানরটি উদ্ধার করে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের কর্মীরা। পরে বানরটিকে বনবিভাগের কার্যালয়ে হস্তান্তর করা হয়।
ঘটনাটি স্থানীয় লোকজনের নজরে আসলে তারা বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দেন।
সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল, খবর পেয়ে ঘটনাস্থল থেকে বানরটি উদ্ধার করা হয়। আহত বানরটি উল্টোলেজি বানর বা সিংহ বানর নামে পরিচিত। বিদ্যুৎস্পৃষ্টে বানরের দুই হাত ও দুই পা অবশ হয়ে যায়, যার কারণে বানরটি ভাল করে দাঁড়াতে পারছে না।
বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ মৌলভীবাজার রেঞ্জ কর্মকর্তা মো. কাজী নাজমুল হক বলেন, আহত বানরটিকে লাউয়াছড়া জাতীয় উদ্যানের জানকিছড়া রেসকিউ সেন্টারে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। সুস্থ হলে বনে ছেড়ে দেয়া হবে।