নিজস্ব প্রতিবেদক | ২২ আগস্ট, ২০২৬
একদিনের সফরে আজ শনিবার (২২ আগস্ট) সিলেট আসছেন বাণিজ্য, পাট ও বস্ত্র এবং শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সফরকালে তিনি বেশ কয়েকটি সরকারি কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।
বৃহস্পতিবার (২০ আগস্ট) মন্ত্রীর একান্ত সচিব ফখরুদ্দিন আহমেদ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
সফরসূচি অনুযায়ী, শনিবার সকাল সাড়ে ১১টায় বিমানযোগে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন বাণিজ্যমন্ত্রী। এরপর তিনি বিমানবন্দর ও বিসিকের ডিসপ্লে ও সেলস সেন্টার উদ্বোধন করবেন।
দুপুর ১২টায় সিলেট সার্কিট হাউজে সিলেটের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশ কমিশনারের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হবেন তিনি।
এরপর দুপুর পৌনে ২টার দিকে দক্ষিণ সুরমার শাহপরাণ বাইপাস এলাকায় প্রস্তাবিত বিসিক-৩ এর স্থান পরিদর্শন করবেন মন্ত্রী। পরিদর্শন শেষে বিকাল সাড়ে ৪টায় ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে সিলেট ত্যাগ করবেন তিনি।