Sylhet Today 24 PRINT

সিলেটে তেলবাহী লরি-অটোরিকশা সংঘর্ষে নিহত ৪, আহত ৩

সিলেটটুডে ডেস্ক |  ২৩ আগস্ট, ২০২৬

হতাহতের স্বজনরা

সিলেটের ওসমানীনগরে তেলবাহী লরি ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।

শনিবার (২২ আগস্ট) দুপুর আড়াইটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার ব্রাহ্মণগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- অটোচালক লালন (২৭), যাত্রী নেয়ামত (৩২), তার স্ত্রী ওয়াজিফা (২৭) ও তাদের মেয়ে আয়েশা (১২)।

আহত তিনজনের মধ্যে মারিয়ার (১২) অবস্থা আশঙ্কাজনক। তাকে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে রাখা হয়েছে। অন্য দুজনকেও একই হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, দুর্ঘটনার পর গুরুতর আহত পাঁচ-ছয়জনকে হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে দুজন মারা গেছেন বলে তারা শুনেছেন। পরে আহতদের মধ্যে আরও দুজনের মৃত্যুর খবর পাওয়া যায়।

জানা যায়, শেরপুর থেকে সিলেটগামী একটি সিএনজিচালিত অটোরিকশা সঙ্গে বিপরিত দিকে আসা তেলবাহী লরির মুখোমুখি সংঘর্ষ হয়। পরে স্থানীয়রা অটোরিকশার চালকসহ সাত যাত্রীকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে নেওয়ার পর চিকিৎসক চারজনকে মৃত ঘোষণা করেন। অন্য তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.