Sylhet Today 24 PRINT

ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন হলেন সিলেটের শামসুদ্দিন হাসপাতালের আরএমও মিজান

নিজস্ব প্রতিবেদক |  ২৪ আগস্ট, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন হয়েছেন সিলেট শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. মিজানুর রহমান।

রোববার (২৩ আগস্ট) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের পার-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাকে ব্রাহ্মণবাড়িয়ায় পদায়নের আদেশ দেওয়া হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন স্বাস্থ্যসেবা বিভাগের যুগ্মসচিব সাইফুল ইসলাম।

প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের দুই কর্মকর্তাকে তাঁদের নামের পাশে উল্লেখ করা পদ ও কর্মস্থলে বদলিপূর্বক পদায়ন করা হয়েছে।

এরমধ্যে জেলার বর্তমান সিভিল সার্জন (চলতি দায়িত্ব) ডা. মো. নোমান মিয়াকে স্বাস্থ্য অধিদপ্তরে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।

অন্যদিকে, একই প্রজ্ঞাপনে ডা. মো. মিজানুর রহমানকে সিলেট শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসারের পদ থেকে বদলি করে ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন (চলতি দায়িত্ব) হিসেবে পদায়ন করা হয়েছে।

আদেশে বদলি ও পদায়ন করা কর্মকর্তাদের আগামী ২৫ আগস্টের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে। অন্যথায় ২৭ আগস্ট তাঁরা বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) হয়েছেন বলে গণ্য হবেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.