Sylhet Today 24 PRINT

গোলাপগঞ্জের ফুলাসাইন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সমর বিজয়

সংবাদ বিজ্ঞপ্তি |  ২৪ আগস্ট, ২০২৬

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ফুলসাইন্দ ১ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি নির্বাচিত হয়েছেন এডভোকেট সমর বিজয় সী শেখর।
শনিবার স্কুল গভর্নিং বডির সভায় তাকে সভাপতি পদে পুন:নির্বাচিত করা হয়।

সমর বিজয় সী শেখর সিলেট জেলা কর আইনজীবী সমিতির সভাপতির দায়িত্বও পালন করছেন।

জানা যায়, সমর বিজয়ের পরিবারের পূর্বপুরুষ ফুলসাইন্দ বড়বাড়ীর বড়কর্তা শিক্ষানুরাগী রুক্ষিনীকান্ত সী এবং সিলেট শহরের দি এইডেড হাই স্কুলের প্রতিষ্ঠাকালীন গণিত শিক্ষক রজনীকান্ত সী ১৯৩১ইং খৃষ্টাব্দে ফুলসাইন্দ প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠিত করেন। পরবর্তীকালে বাড়ীর প্রাঙ্গনে প্রতিষ্ঠিত স্কুলটিকে সরকারীকরণের জন্য রজনীকান্ত সী ব্যাপক ভূমিকা রাখেন এবং স্কুলটিকে আরও সম্প্রসারিত করেন। ঐ স্কুলে রজনীকান্ত সীর মেঝপুত্র হৃষিকেশ সী শিক্ষকতা পেশায় জড়িত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.