নিজস্ব প্রতিবেদক | ২৬ আগস্ট, ২০২৬
মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী। আমন্ত্রণে এবং মঞ্জের ব্যানারেও তার নাম ছিলো। তবে তিনি এ অনুষ্ঠানে যাননি। যদিও মন্ত্রী মঙ্গলবার সিলেটেই ছিলেন।
সিউকের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। আর উদ্বোধক ছিলেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের। বিশেষ অতিথি হিসেবে অংশ নেন গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মঞ্জুর।
এই অনুষ্ঠনের আরেক বিশেষ অতিথি পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবিরও অনষ্ঠানে অংশ নেননি। তবে প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী আরিফুল হক চৌধুরী সিলেটে থেকেও এ অনুষ্ঠানে অংশ না নেওয়া নিয়ে প্রশন ওঠেছে। এমনকি অনুষ্ঠানের আগে সার্কিট হাউসে অনুষ্ঠানে অতিথি হয়ে আসা মন্ত্রী পরিষদের সদস্যদের সাথে দেখাও করে আসেন আরিফুল হক। এমনকি, আরিফুল হকের সফরসূচীতেও প্রথমে সিউকের অংনুষ্ঠানে অংশ নেওয়ার কথা উল্লেখ ছিল। পরে সফরসূচি সংশোধন করে সিউকের অনুষ্ঠান বাদ দেওয়া হয়।
মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে নগরীর নাইওরপুল এলাকার হোটেল ফরচুন গার্ডেনে সিউকের অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন করেন অতিথিরা। পরে জেলা পরিষদ হল রুমে সুধি সমাবেশে অংশ নেন অতিথিরা।
সংশ্লিস্ট বিভিন্ন সূত্রে জানা গেছে, উদ্বোধনী অনুষ্ঠানের অতিথি তালিকায় প্রবাসী কল্যাণমন্ত্রীকে ‘যথাযথ মর্যাদা না দেওয়ায়’ ক্ষুব্ধ হন মন্ত্রী। তাই এ অনুষ্ঠানে তিনি যাননি।
এতে নতুন করে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির ও আরিফুল হক চৌধুরী মধ্যকার পুরোনো বিভক্তির বিষয়টিও আবার সামনে এসেছে ।
এ ব্যাপারে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদি বলেন, প্রবাসী কল্যানমন্ত্রীকে যথাযথ প্রক্রিয়ায় অনুষ্ঠানের দাওয়াত দেওয়া হয়েছে। কিন্তু কেন অনুষ্ঠানে আসেননি সেটা জানি না।
এ বিষয়ে আরিফুল হক চৌধুরী সোমবার গণমাধ্যমকে জানান, মঙ্গলবার সকালে ঢাকায় আমার একটা জরুরি কর্মসূচি আছে। সেটা শেষ করে সিলেটে আসব। পরে সুনামগঞ্জে নিরাপদ অভিবাসন-বিষয়ক একটা জরুরি মতবিনিময় সভা রয়েছে। যেহেতু দূরের জেলা সুনামগঞ্জ যেতে হবে। তাই সিউকের অনুষ্ঠানে যোগ দেওয়া সম্ভব হবে না। এটাই সিউকের অনুষ্ঠানে যোগ না দেওয়ার কারণ। এর বাইরে অন্য কোনো কারণ নেই।