Sylhet Today 24 PRINT

হবিগঞ্জে ৮ লাখ ৬১ হাজার টাকা ও ৩১ মোবাইল উদ্ধার, মালিকদের হাতে তুলে দিল পুলিশ

বানিয়াচং প্রতিনিধি  |  ২৬ আগস্ট, ২০২৬

হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেল (ডিবি) অভিযান চালিয়ে বিকাশ ও নগদের মাধ্যমে প্রতারণার শিকার এবং ভুলবশত খোয়া যাওয়া মোট ৮ লাখ ৬১ হাজার টাকা এবং হারিয়ে যাওয়া ৩১টি মোবাইল ফোন উদ্ধার করেছে।

হবিগঞ্জ জেলার বিভিন্ন থানায় ভুক্তভোগীদের দায়ের করা সাধারণ ডায়েরির ভিত্তিতে সাইবার ক্রাইম মনিটরিং সেলের টিম তথ্যপ্রযুক্তির সহায়তায় বিকাশ ও নগদের মাধ্যমে প্রতারণাপূর্বক আত্মসাৎ করা এবং ভুলবশত খোয়া যাওয়া নগদ ৮ লাখ ৬১ হাজার টাকা উদ্ধার করে। একইসঙ্গে বিভিন্ন সময় হারিয়ে যাওয়া ৩১টি মোবাইল ফোনও উদ্ধার করা হয়।

মঙ্গলবার (২৫ আগস্ট) পুলিশ সুপার মো. তারেক মাহমুদ উদ্ধারকৃত ৮ লাখ ৬১ হাজার টাকা ও ৩১টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের হাতে তুলে দেন।

পুলিশের এ উদ্যোগে ভুক্তভোগীরা তাদের হারানো অর্থ ও মোবাইল ফোন ফিরে পেয়ে সন্তোষ প্রকাশ করেন। সাইবার প্রতারণার শিকার হলে দ্রুত সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরি করে আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার আহ্বান জানিয়েছে জেলা পুলিশ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.