Sylhet Today 24 PRINT

হবিগঞ্জে ফুটবল খেলা নিয়ে হটর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

হবিগঞ্জ প্রতিনিধি |  ০৩ সেপ্টেম্বর, ২০২৬

হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুর বাজারে ফুটবল খেলাকে কেন্দ্র করে টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষে জড়িয়েছে দুই গ্রামবাসী। দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষে দুপক্ষের অন্তত্ব ৫০ জন আহত হয়েছেন। ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপে মিরপুর বাজার রণক্ষেত্রে পরিণত হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার পশ্চিম জয়পুর ও বানিয়াগাও গ্রামের যুবকদের উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলা শেষে দুদল যুবকের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এর জেরে সন্ধ্যার পর দুই গ্রামবাসী মিরপুর বাজারে টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষ জড়িয়ে পড়েন। এ সময় ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপে মিরপুর বাজার রণক্ষেত্রে পরিণত হয়। এতে বাজারের ব্যবসায়ীরা আতঙ্কিত হয়ে দোকানপাট বন্ধ করে দেন।

খবর পেয়ে বাহুবল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। আহতদের উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাহুবল থানার ওসি রুহুল আমিন তালুকদার জানান, ফুটবল খেলায় যুবকদের মধ্যে হাতাহাতি হয়। এর জেরে সন্ধ্যার পর দুই গ্রামবাসী সংঘর্ষে জড়িয়ে পড়েন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.